সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯, তদন্ত চলছে শেরপুরে স্কুলশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কৃষক লীগ নেতা গ্রেপ্তার
জাতীয়

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৩ জন আটক

বাউফলে মা ইলিশ শিকারের দায়ে ২৩ জন জেলে আটক, ১৫ জনকে ১৯ দিনের কারাদণ্ড।

বাউফলে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৩ জন আটক

পটুয়াখালীর বাউফলে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ২৩ জন জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর। আটককৃতদের মধ্যে আটজন শিশু রয়েছে।

রোববার (১০ অক্টোবর) দিনব্যাপী তেঁতুলিয়া নদীর বিভিন্ন মোহনা ও পয়েন্টে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ প্রাপ্তবয়স্ক জেলেকে ১৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপরদিকে, আট শিশু মুচলেকা নিয়ে তাদের অভিভাবকদের জিম্মায় মুক্তি দেওয়া হয়।

বাউফল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ বলেন, "প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও কিছু অসাধু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ শিকারের চেষ্টা করছিল।"

তিনি আরও জানান, প্রশাসন মা ইলিশ সংরক্ষণে কঠোর অভিযান অব্যাহত রাখবে।

বিজ্ঞাপন