মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জে ট্রাকের চাপায় ২ কৃষকের মৃত্যু

সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের হাটিকুমরুলের ধোপাকান্দি এলাকায় পাথর বোঝাই ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে কৃষক মো. ঠান্ডু মিয়া (৬০) এবং অন্যজন দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে আব্দুল আলীম শেখ (৪০), যিনি সলঙ্গা সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব রহমান জানান, সকালে কুয়াশার মধ্যে আলীম ও ঠান্ডু মহাসড়ক দিয়ে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি পাথরবোঝাই ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।

দুর্ঘটনার ফলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটির সুরতহাল করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।

বিজ্ঞাপন