মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

আজ রামিসা ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় ঘোষণা হবে।

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার হাইকোর্টের রায় আজ

রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণের পর হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর আজ রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ এ রায় দিবেন। সোমবার (১৬ নভেম্বর) একদিনের শুনানি শেষ করে রাষ্ট্র ও আসামিপক্ষ।

রাষ্ট্রপক্ষ শুনানিতে বলেন, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না। তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে স্বপ্না এই অপরাধের সঙ্গে জড়িত। রাষ্ট্রপক্ষ দুই আসামির সর্বোচ্চ সাজা বহাল চেয়েছেন।

গত ১৯ মে মিরপুরের পল্লবীতে একটি ভবনের ফ্ল্যাটে শিশুটিকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১৯ দিনের মাথায় গত ৭ জুন মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে আসামি সোহেল এবং তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

১০ জুন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ‘ডেথ রেফারেন্স ও আপিল’ নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।

বিজ্ঞাপন