সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস খাবার দেওয়ার নির্দেশ

দিনাজপুরে বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস কুকুর-বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

বিড়াল হত্যার ঘটনায় দোকানিকে ৬ মাস খাবার দেওয়ার নির্দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে একটি পথের বিড়াল হত্যার অভিযোগে এক বেকারি ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীর নাম সারোয়ার হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বলগাড়ি বাজারের ওই দোকানে খাবারের সন্ধানে ঢুকে একটি পথবিড়াল বিস্কুটসহ বিভিন্ন খাবার নষ্ট করছিল। এতে ক্ষুব্ধ হয়ে গত ১৫ নভেম্বর রাতে দোকানি চিকন নাইলনের দড়ি দিয়ে ফাঁদ পেতে রাখেন।

ফাঁদে আটকা পড়ে বিড়ালটি গলায় দড়ি পেঁচিয়ে মারা যায়। পরদিন সকালে দোকানের সামনে বিড়ালের নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। বিড়ালের মৃত্যুতে তার দুটি ছোট ছানা অসহায় হয়ে পড়ে।

এ ঘটনার পর স্থানীয় যুবক মেহেদী হাসান ইমু বিড়াল হত্যার বিচার চেয়ে উপজেলা সহকারী কমিশনারের কার্যালয়ে যান। প্রশাসন অভিযুক্ত ব্যবসায়ীকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তিনি নিজের ভুল স্বীকার করেন এবং অনুতপ্ত হন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন কাওছার শেখ জানান, অভিযুক্ত ব্যবসায়ী মুচলেকা দিয়ে ক্ষমা চেয়েছেন। তাকে আগামী ৬ মাস বাজারের সব পথের কুকুর ও বিড়ালকে খাবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।

বিজ্ঞাপন