শীতকালীন বাজারে টাটকা ও বৈচিত্র্যময় সবজির সমারোহ থাকলেও দাম কমেনি। এক পিচ কপির দাম ৪০ টাকা, বড় তাল বেগুন ৯০ টাকা কেজি।
নতুন সবজি বাজারে আসলেও দাম কিছুটা বেশি। লাউয়ের জন্য দিতে হচ্ছে ৭০ টাকা, তবে পেপে পাওয়া যাচ্ছে ২০ থেকে ৩০ টাকায়। ক্রেতাদের দাবি, দাম এখনও নাগালের বাইরে।
খুচরা বিক্রেতাদের মতে, উৎপাদন খরচ ও পরিবহন খরচের বৃদ্ধির কারণে দাম কমছে না। সার, বীজ, কীটনাশক ও সেচের খরচও পণ্যের দামে প্রভাব ফেলছে।
রাজধানীর পোল্ট্রি বাজারে ডিম ও ব্রয়লারের মুরগির দাম আগের চড়া অবস্থায় রয়েছে। লাল ডিম প্রতি ডজন ১৪৫ থেকে ১৫০ টাকা, সাদা ডিম ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা, গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা, খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের বাজারেও দাম কমেনি। রুই মাছ প্রতি কেজি ২৮০ থেকে ৩৮০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৩৮০ টাকা। ইলিশ মাছের দাম ৮০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।