রাজধানীর কাঁচাবাজারে পূজার ছুটির প্রভাব এখনও কাটেনি। ক্রেতা শূন্য বাজারে শীতকালীন সবজির ভরপুর উপস্থিতি দেখা যাচ্ছে। যদিও অধিকাংশ সবজির দাম কমেছে, কিন্তু ক্রেতাদের জন্য তা স্বস্তির কারণ হয়নি।
বর্তমানে বাজারে পেপে ছাড়া অন্য সবজির দাম একশ টাকার উপরে। শিম, গোল বেগুন, গাজর ও শষার দাম ৬০ টাকার নিচে মিলছে না। এ পরিস্থিতিতে ক্রেতাদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
মাছ বাজারেও ক্রেতার অভাব দেখা দিয়েছে। বিক্রেতাদের দাবি, বেচাবিক্রি মাত্র এক-তৃতীয়াংশে নেমে এসেছে। তাছাড়া নিষেধাজ্ঞার কারণে নদীর মাছে ৫০ থেকে ১০০ টাকা বাড়তি দাম গুণতে হচ্ছে। পরিবহন খরচ বাড়ায় চাষের মাছের দামও কিছুটা চড়া হয়ে গেছে।
পোল্ট্রির বাজারও স্বস্তি দিচ্ছে না। ব্রয়লার মুরগির দাম আগের মতোই রয়েছে, যা স্বল্প আয়ের মানুষের নাগালের বাইরে। ক্রেতার অভাবে বিক্রেতারা আগের তুলনায় অর্ধেক ব্রয়লার তুলেছেন।
বেসরকারি গবেষণা সংস্থার তথ্য অনুযায়ী, উচ্চ খাদ্য মূল্যস্ফীতি ও আয় স্থিতিশীল থাকার ফলে স্বল্প আয়ের পরিবারের বাজার খরচের ৫৫ শতাংশ চলে যাচ্ছে খাদ্যদ্রব্যে।