শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে, নতুন মূল্য ঘোষণা

বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে, নতুন মূল্য ঘোষণা করেছে বাজুস।

বাংলাদেশে স্বর্ণের দাম কমেছে, নতুন মূল্য ঘোষণা

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। ২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরি ২ হাজার ৯৭ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৬৭৩ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।

বিজ্ঞাপন