আগামী পাঁচ বছরে বাংলাদেশে ১ ট্রিলিয়ন ইয়েন (৬.৩৫ বিলিয়ন ডলার) বিনিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে জাপান। এই বিনিয়োগ অটোমোবাইল, উৎপাদনমুখী শিল্প এবং জ্বালানি খাতের উন্নয়নে ব্যবহৃত হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন টোকিও সফরের সময় যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘোষণা আসতে পারে। জাপানি সংবাদপত্র নিক্কেই এই তথ্য প্রকাশ করেছে।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তারেক রহমান আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন। সফরের সময় ২৭ অক্টোবর দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে চীনের প্রভাব কমিয়ে নিজেদের অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় জাপান।
এছাড়াও, জাপানি ব্যবসায়ীদের একটি প্রতিনিধিদল শিগগিরই বাংলাদেশ সফর করবে। এই সফরের সময় অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে সংলাপের পরিকল্পনা রয়েছে।