রবিবার, ০৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শাহজালালে সাঁড়াশি অভিযানে আটক ৮২, মাদকাসক্ত ও ভবঘুরে অন্তর্ভুক্ত

শাহজালালে সাঁড়াশি অভিযানে ৮২ জন আটক, মাদকাসক্ত ও ভবঘুরে অন্তর্ভুক্ত।

শাহজালালে সাঁড়াশি অভিযানে আটক ৮২, মাদকাসক্ত ও ভবঘুরে অন্তর্ভুক্ত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। শনিবার ভোরে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ) নিয়াজ মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, অভিযানটি ভোর আনুমানিক ৫টা থেকে শুরু হয়। বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ বিভিন্ন এলাকায় এটি পরিচালিত হয়।

অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, এই এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের অবস্থান করতে দেওয়া হবে না।

বিমানবন্দর থানার সূত্রে জানা যায়, বর্তমানে পুলিশের টহল কার্যক্রম অব্যাহত রয়েছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটককৃত শিশুদের সুরক্ষায় ‘শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার’ মাধ্যমে শিশু আইন, ২০১৩ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন