সোমবার, ২২ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা, অপর একজন আহত।

গাইবান্ধায় ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা

গাইবান্ধার সাঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে সাইফুল্লাহ বারী (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী আহত হয়েছেন। গত রোববার দুপুর ৩টার দিকে উপজেলার বোনারপাড়ায় এই ঘটনা ঘটে।

নিহত সাইফুল্লাহ বারী বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, ১৬ জুন ম্যানেজিং কমিটির নির্বাচন উপলক্ষে মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। ওইদিন বিকেলে স্থানীয় মাসুম কামালের নেতৃত্বে কয়েকজন মনোনয়নপত্র জমা দিতে আসেন। প্রধান শিক্ষক হাবিবুল্লাহ জানান, মাসুম কামালকে নির্বাচনে অংশ নিতে হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতির প্রত্যয়নপত্র নিয়ে আসতে হবে।

এসময় মাসুম ও তার লোকজন প্রধান শিক্ষকের ওপর চড়াও হন এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। প্রধান শিক্ষক হাবিবুল্লাহ অভিযোগ করেন যে, এই ঘটনার পর তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

হাবিবুল্লাহ জানান, ঘটনার পর তিনি দাপ্তরিক কাজে বোনারপাড়া শিক্ষা অফিসে যান এবং কাজ শেষে একটি চায়ের দোকানে অপেক্ষা করছিলেন। সেখানে মাসুম কামালের সমর্থকদের সঙ্গে তার ভাতিজা শিবিরকর্মী মোফাচ্ছেরের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিন প্রতিবাদ করেন। তখন মুকুলের নেতৃত্বে তার লোকজন সাইফুল্লাহ বারী ও সালাহউদ্দিনকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় সাইফুল্লাহকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত সালাহউদ্দিন বর্তমানে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তদের মধ্যে আশরাফ নামে একজনকে আটক করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি বলেন, প্রধান শিক্ষক অভিযোগ দিয়েছিলেন কিনা, তা কাগজপত্র দেখে বলা যাবে।

বিজ্ঞাপন