শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকা মেডিকেল কলেজের পাশে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের পাশে নারীর মরদেহ উদ্ধার

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের পেছনের ফুটপাত থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৪০ বছর। এখনও তার পরিচয় জানা যায়নি।

আজ শনিবার সকাল সোয়া দশটা নাগাদ ওই নারীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার আইয়ুব আলী জানান, আজ সকালে খবর পেয়ে ওই নারীকে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক জানান তিনি বেঁচে নেই।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রযুক্তির সহায়তায় ওই নারীর পরিচয় জানার জন্য সিআইডির ক্রাইম সিনকে খবর দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন