যুক্তরাজ্যের লন্ডনে দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। শুক্রবার (১৯ জুন) বেডফোর্ড শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে, যা লন্ডন থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে অবস্থিত।
ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের তথ্য অনুযায়ী, একটি ট্রেন অপর একটি ট্রেনের পেছনে ধাক্কা দেয়। এই সংঘর্ষের ফলে তীব্র ক্ষয়ক্ষতি ঘটে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে যোগ দেয় জরুরি বিভাগের একাধিক দল।
আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসার জন্য একটি এয়ার অ্যাম্বুলেন্সও ব্যবহৃত হয়।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের রেললাইন সংলগ্ন এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে উদ্ধারকাজ ও রেললাইন সংস্কার কার্যক্রমে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।