শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ায় বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু ঘটেছে।

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে পড়ায় বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়ার ঘটনায় বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে টেলকির জলই নামক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃতদের মধ্যে রয়েছেন জলই গ্রামের বাবুল হাদিমা, তাঁর শিশু ছেলে নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক ও গাবরিয়েল নকরেক।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে একটি ছাগল কূপে পড়ে যায়। প্রথমে গাবরিয়েল নকরেক ছাগলটি উদ্ধার করতে কূপে নামেন। কিন্তু কিছুক্ষণ পর তার কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরো তিনজন কূপে প্রবেশ করেন।

এ ঘটনার পর স্থানীয়রা মধুপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের মরদেহ উদ্ধার করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, উদ্ধার করা মরদেহগুলো পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন