শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলের মধুপুরে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

টাঙ্গাইলের মধুপুরে সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পরিত্যক্ত সেপটিক ট্যাংকে ছাগল উদ্ধারে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকালে জলই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে নেইমার ম্রং (১০), রতন নকরেক (২৫), গ্যাব্রিয়েল নকরেক (৪৫) এবং বাবলু হাজং (৩৫) রয়েছেন। পুলিশ সূত্রে জানা যায়, একটি ছাগল সেপটিক ট্যাংকে পড়ে গেলে নেইমার প্রথমে ট্যাংকের ভেতরে নামে।

দীর্ঘ সময় ধরে তার সাড়া না পাওয়ায় রতন, গ্যাব্রিয়েল এবং বাবলু একে একে ট্যাংকের ভেতরে নামেন। তাদেরও সাড়া না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন