শনিবার, ২০ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে।

মাদারীপুরে ট্রেনে কাটা পড়ে মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু

মাদারীপুরের শিবচরে ট্রেনে কাটা পড়ে ৭৫ বছর বয়সী শুকরন বেগম নামে এক মানসিক প্রতিবন্ধী নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার মাদবরেরচর এলাকার তেলের পাম্প সংলগ্ন স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শুকরন বেগম দত্তপাড়া ইউনিয়নের বাঁচামারা গ্রামের মোকশেদ হাওলাদারের স্ত্রী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, তিনি শুক্রবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও শিবচর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি মাদবরেরচর ইউনিয়নের মোল্লাবাজার সংলগ্ন এলাকায় সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শুকরন বেগম নিহত হন।

স্থানীয়রা মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে শিবচর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি কার্যক্রম রেলওয়ে পুলিশ করবে।’

বিজ্ঞাপন