রবিবার, ২১ জুন, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু

কুষ্টিয়ায় পাথর বোঝাই একটি ট্রাক উল্টে চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) সকাল পৌনে সাতটার দিকে পাবনা-কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আনিস ও হেলপার রতনের বাড়ি ফরিদপুর সদর উপজেলায়। প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক ফরিদপুরে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে কুষ্টিয়া বাইপাস সড়কে রাস্তার পাশে পড়ে যায়।

দুর্ঘটনার পর ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চালক আনিসের মরদেহ উদ্ধার করেন। পরে পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ট্রাকে যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহায়তায় চালক আনিসের মরদেহ কেবিন থেকে টেনে বের করা হয়। পরে ট্রাক থেকে পড়ে যাওয়া পাথর সরিয়ে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন