মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
রাজনীতি

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে এমপির মানহানির মামলা

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে এমপির মানহানির অভিযোগে মামলা দায়ের।

মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে এমপির মানহানির মামলা

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক এবং মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলাটি কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় দায়ের করা হয়।

গত ২০ জুন বাদী জালাল আহমেদ খোকন তালুকদার মামলাটি দায়ের করেন। তিনি নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দাবি করলেও কুমিল্লা মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি যুবদলের সদস্য নন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে কটূক্তি এবং বিদ্রুপমূলক বক্তব্য প্রচার করা হয়। একটি ইউটিউব ভিডিওতে তার দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপ করা হয়েছে এবং ফেসবুক আইডি থেকে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ একটি পোস্টে মামলাটিকে ফ্যাসিবাদের অপতৎপরতা উল্লেখ করেছেন।

এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’ তিনি আইনগতভাবে মোকাবিলার কথা জানান।

মামলার বাদী জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কর্মী হিসেবে দাবি করলেও কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান নিশ্চিত করেছেন, তিনি যুবদলের কেউ নন।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে।

বিজ্ঞাপন