মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বেইজিংয়ে তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক শুরু হয়েছে।

বেইজিংয়ে তারেক রহমান ও শি জিনপিংয়ের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠক চলছে বেইজিংয়ের গ্রেট হলে। বৈঠকের আগে, প্রধানমন্ত্রী তিয়েনআনমেন স্কয়ারে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বৈঠকে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরা হবে। তিনি বলেন, "চীনের সঙ্গে কৌশলগত সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে।"

চার দিনের সফরের শেষ দিনে প্রধানমন্ত্রী অন্যান্য কর্মসূচির মধ্যে ন্যাশনাল পিপলস কংগ্রেসের ন্যাশনাল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং চীনের জাদুঘর পরিদর্শন করবেন।

স্থানীয় সময় বিকেল ৫টায় প্রধানমন্ত্রী বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বিজ্ঞাপন