শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কুমিল্লা নির্বাচন অফিসে দুই ভুয়া কর পরিদর্শক আটক

কুমিল্লা নির্বাচন অফিসে ভুয়া পরিচয়ে দুই প্রতারক আটক হয়েছেন।

কুমিল্লা নির্বাচন অফিসে দুই ভুয়া কর পরিদর্শক আটক

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন অফিসে ভুয়া কর পরিদর্শক পরিচয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন করতে আসা দুই প্রতারক আটক হয়েছেন। সোমবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন চান্দিনা উপজেলার বামতিয়া গ্রামের আবুল কালাম আজাদ এবং দেবিদ্বার উপজেলার ইউসুফপুর গ্রামের শামছুল হক।

কুমিল্লার সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা শেখ মুহাম্মদ হাবিবুর রহমান জানান, আবুল কালাম আজাদ নিজেকে কর পরিদর্শক পরিচয় দিয়ে অন্য এক ব্যক্তির জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য নির্বাচন অফিসে আসেন। অপরদিকে, শামছুল হক জাল সনদ ব্যবহার করে তার এক স্বজনের জাতীয় পরিচয়পত্র সংশোধনের চেষ্টা করেন।

নির্বাচন অফিসের কর্মকর্তাদের সন্দেহ হলে তারা আটককৃতদের জিজ্ঞাসাবাদ করেন। এক পর্যায়ে তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেন। এরপর তাদেরকে কোতোয়ালি মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কুমিল্লা কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, নির্বাচন কমিশন অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হলে তার ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন