বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

ভুয়া জিন-কবিরাজ সেজে প্রতারণা: ৩ গ্রেফতার

রাজধানীতে ভুয়া জিন-কবিরাজ সেজে প্রতারণা: ৩ সদস্য গ্রেফতার।

ভুয়া জিন-কবিরাজ সেজে প্রতারণা: ৩ গ্রেফতার

রাজধানীর দক্ষিণ কল্যাণপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একটি প্রতারণা চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে। এই চক্রটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া জিন, তান্ত্রিক ও কবিরাজ সেজে অলৌকিক সমাধানের প্রলোভন দেখিয়ে মানুষকে প্রতারিত করছিল।

সোমবার (২৭ জুলাই) পিবিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার ফজলে এলাহি জানান, গ্রেফতারকৃতরা মূলত বেদে সম্প্রদায়ের সদস্য। তারা ইউটিউবের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ার কৌশল শিখে বিভিন্ন ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করতেন।

ফেসবুক পেজগুলোতে পরকীয়া, প্রেমে সফলতা, স্বামী-স্ত্রীর সম্পর্ক, সন্তান না হওয়া, পরীক্ষায় ভালো ফল, ব্যবসায় উন্নতি ও পারিবারিক সমস্যার সমাধানসহ বিভিন্ন বিষয় নিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়া হতো।

বিশেষ পুলিশ সুপার জানান, এই প্রতারণার অংশ হিসেবে ভুক্তভোগীদের বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করতে প্ররোচিত করা হতো। গত কয়েক মাসে প্রায় ২০০ জন মানুষ এই প্রতারণার শিকার হয়ে দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন।

বিজ্ঞাপন