বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ দেশে ফিরেছে

সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৯ বাংলাদেশির মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এরপর মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, সরকার নিহতদের মরদেহ দেশে নিয়ে এসেছে এবং যথাযথ মর্যাদায় স্বজনদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। তিনি বলেন, "সরকার তাদের বাড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করবে এবং জানাজা ও দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করবে।"

মন্ত্রী আরও বলেন, নিহতদের পরিবারের কাছে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য ওয়ারিশদের তালিকা সংগ্রহ করা হবে। তিনি নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার কথা উল্লেখ করেন। সৌদি সরকারের সহযোগিতার কথাও তিনি জানান।

এদিকে, অগ্নিকাণ্ডে নিহত আরও সাত বাংলাদেশির মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং কিছু পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হচ্ছে।

তিনি জানান, পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে ডিএনএ পরীক্ষা সম্পন্ন করার পর প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে বাকি সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সরকার নিহতদের পরিবারের পাশে থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন