শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ত্রয়োদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন জমা পড়েছে।

ত্রয়োদশ সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্ন জমা পড়েছে। বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কার্য উপদেষ্টা কমিটির চতুর্থ বৈঠক জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

বৈঠকে অধিবেশনের কার্যক্রম নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও স্থায়িত্বকাল নিয়ে আলোচনা হয়। জানানো হয়, ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা ৩টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এটি ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

এছাড়া, প্রধানমন্ত্রীর জন্য ১৪২টি প্রশ্নসহ মোট ২ হাজার ৮১৮টি প্রশ্ন জমা পড়েছে। বিধি-৭১ অনুযায়ী ৮১টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং সিদ্ধান্ত-প্রস্তাবের (বিধি-১৩১) ২৪৯টি নোটিশও পাওয়া গেছে।

বৈঠকে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া সাচিবিক সহায়তা প্রদান করেন।

বিজ্ঞাপন