শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা এবং তাদের মধ্যে সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহিত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শুক্রবার রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে তিনি শিশুদের সঙ্গে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) জানান, প্রধানমন্ত্রী শিশুদের হাতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন।
নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে উপস্থিত শিশু-কিশোরদের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি, প্রধানমন্ত্রী তাদের খেলাধুলার সুযোগ পাচ্ছে কিনা, সে বিষয়ে খোঁজ-খবর নেন।
তিনি শিশুদের পরামর্শ দেন, নিজেদের মধ্যে খেলার সামগ্রী ভাগাভাগি করে খেলার। একজনের খেলার সামগ্রী অন্যরাও যেন ব্যবহার করতে পারে, সে বিষয়ে উৎসাহিত করেন।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, সহযোগিতা এবং আনন্দ ভাগাভাগির মানসিকতা গড়ে তোলার বার্তা দেওয়া হয়।