শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

প্রধানমন্ত্রীর শিশু-কিশোরদের জন্য পরিবেশ সচেতনতার পরামর্শ

প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের পরিবেশ সচেতনতা ও পেশাগত উন্নয়নে সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রীর শিশু-কিশোরদের জন্য পরিবেশ সচেতনতার পরামর্শ

প্রধানমন্ত্রী তারেক রহমান শিশু-কিশোরদের সড়ক পরিষ্কার, গাছ লাগানো ও পশুপাখির যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন। আজ সোমবার ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী জানান, সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা প্রয়োজন। তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে প্রকৃতির যত্ন নেওয়ার পাশাপাশি দেশের সম্পদ রক্ষা করতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়েও বর্তমান প্রজন্মের সাফল্য কামনা করেন। তিনি বলেন, ‘দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মাঠেও যেনো বর্তমান প্রজন্ম ভালো করতে পারে সেই প্রত্যাশা থাকবে।’

এছাড়া, প্রধানমন্ত্রী নতুন প্রজন্মকে খেলাধুলার পাশাপাশি পড়াশোনায় মনযোগী হতে উৎসাহিত করেন এবং জানান, সরকার তাদের পেশাগত উন্নয়নে সহযোগিতা করবে।

বিজ্ঞাপন