সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে গ্যাস সংকটে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গ্যাস সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কাছে গ্যাস সংকটে সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের চলমান গ্যাস সংকটের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সহযোগিতার জন্য চিঠি পাঠিয়েছেন। মঙ্গলবার দুপুরে এই চিঠিটি পাঠানো হয়।

জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর চিঠিতে মালয়েশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি সহ বিভিন্ন ধরনের সহযোগিতার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, 'গ্যাসের সংকট দূর করতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়ে চিঠি দেওয়া হয়েছে।' তিনি আশা প্রকাশ করেন যে, মালয়েশিয়া সরকার দ্রুততম সময়ে এই অনুরোধের প্রতি সাড়া দেবে।

বিজ্ঞাপন