বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া
রাজনীতি

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জরুরি: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন জরুরি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। তিনি আজ মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসক কার্যালয়ে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী সচেতনতামূলক সভায় এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, 'আমরা মাদকবিরোধী অভিযান শুরু করেছি। সকলকে নিয়ে আমরা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া বিকল্প কোনো উপায় নেই।' তিনি উল্লেখ করেন, শুধুমাত্র আইন করে মাদক নির্মূল করা সম্ভব নয়।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি ও বিসিবির পরিচালক মির্জা ফয়সল আমিন এবং সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মন্ত্রী আরও বলেন, 'আমরা বিশ্বাস করি ঠাকুরগাঁও যে পদক্ষেপগুলো নিতে যাচ্ছে, সেই পদক্ষেপের ফলে কিছুটা ইতিবাচক লাভ হবে। আমরা চাই এ ব্যাপারে সকলে ইতিবাচক ভূমিকা পালন করবেন।' তিনি মাদকদ্রব্যের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন