রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান জানিয়েছেন।

মাদকবিরোধী সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের

মাদক নির্মূলে রাজনৈতিক দলসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২৮ জুলাই) ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মাদকবিরোধী সচেতনতামূলক সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, "শুধুমাত্র আইন প্রয়োগ কিংবা কঠোর শাস্তি দিয়ে সমাজ থেকে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।"

মন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে সকলকে সম্পৃক্ত করে নতুন করে মাদকবিরোধী সামাজিক আন্দোলন শুরু করা হয়েছে। তিনি বলেন, "এই প্রতিরোধমূলক উদ্যোগকে একটি গণ-আন্দোলনে পরিণত করতে হবে, এর বাইরে বিকল্প কোনো পথ নেই।"

মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, "এ ধরনের সামাজিক সচেতনতা ও সমন্বিত পদক্ষেপে ইতিবাচক ফলাফল আসবে।" তিনি তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরার আহ্বান জানান।

বিজ্ঞাপন