ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন ও সামাজিকমাধ্যমে ছড়ানো ভিডিও নিয়ে বিজেপি সাংসদ কঙ্গনা রনৌত তীব্র সমালোচনা করেছেন। তিনি আন্দোলনকারীদের বিক্ষোভের ভিডিওগুলোকে ‘বমি পাওয়ার মতো’ অভিহিত করেন।
কঙ্গনা ইনস্টাগ্রামে লেখেন, ‘আমি জীবনে কখনও এক জায়গায় এত নোংরামো দেখিনি।’ তিনি আন্দোলনকারীদের ভাষার সমালোচনা করে বলেন, ‘তাদের ব্যবহৃত ভাষা এতটাই কর্কশ ও নিম্নমানের!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘আপনারা নিজেদের তেলাপোকা বলেন, আর আপনাদের দেখতে এবং আচরণও ঠিক তেমনই।’ কঙ্গনা ভিডিওগুলো দেখে মানসিকভাবে আঘাত পাওয়ার কথাও জানান।
এছাড়া, পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ উত্থাপনের সময় সংসদে বিরোধীদলের হট্টগোল নিয়েও কঙ্গনা সরব হন।
তিনি সাংবাদিকদের বলেন, বিরোধীদলগুলো উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিক্ষাসংস্কার সংক্রান্ত কাজে বাধা সৃষ্টি করছে। কঙ্গনা মন্তব্য করেন, ‘বিরোধীদলগুলো মনে করে যতক্ষণ না তারা ক্ষমতার চেয়ার পাচ্ছে, ততক্ষণ সংসদ চলতে দেবে না।’