সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন অব্যাহত, সিজেপির নতুন দাবি

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও সিজেপির আন্দোলন চলছে, নতুন দাবি জানানো হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগেও আন্দোলন অব্যাহত, সিজেপির নতুন দাবি

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে জানিয়েছেন, বাকি দুটি দাবি পূরণ না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চলবে।

শনিবার (২৩ জুলাই) যন্তর মন্তনের সমাবেশে দেওয়া বক্তব্যে দীপকে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করেছে, যারা ভয় পেতে অস্বীকার করে, তারাই জয়ী হয়। তিনি বলেন, "ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটাই গণতন্ত্র।"

তিনি আরও জানান, প্রধানের পদত্যাগের পরও তাদের আরও দুটি দাবি রয়েছে। সিজেপির দাবি অনুযায়ী, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে।

এছাড়া, ২০ জুলাই আন্দোলনকারীদের ওপর পুলিশের নির্যাতনের ঘটনায় দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে বলেও উল্লেখ করেন দীপ।

ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে তিনি গভীরভাবে মর্মাহত। পরীক্ষার অনিয়মকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির সুযোগ যাতে কোনো দেশবিরোধী শক্তি নিতে না পারে, সে কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, চার দশকেরও বেশি সময় ধরে ছাত্র, শিক্ষক ও শিক্ষা সংস্কারের জন্য কাজ করেছেন এবং দেশের তরুণদের স্বপ্ন ও প্রত্যাশাকে তিনি গভীরভাবে সম্মান করেন। প্রধানমন্ত্রীকে তার নেতৃত্বে কাজ করার সুযোগ দেওয়ার জন্যও কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন