সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মার্কিন শুল্কের অভিযোগ ভিত্তিহীন, বললেন বাণিজ্যমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী।

মার্কিন শুল্কের অভিযোগ ভিত্তিহীন, বললেন বাণিজ্যমন্ত্রী

জোরপূর্বক শ্রম রোধে ব্যর্থতার অভিযোগে মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্ক আরোপ করেছে, তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে শাহজালাল বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে দুটি ইংলিশ মিডিয়াম স্কুলের সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘যে অভিযোগের ওপর ভর করে শুল্ক আরোপ করা হয়েছে তা ঠিক নয়, সেই অভিযোগের কোনো ভিত্তি নেই। তবে নতুন শুল্ক আরোপে বাণিজ্য পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটবে না।’ তিনি আরও জানান, আগে যে শুল্ক নীতি ছিল, তাদের আইন অনুসারে সময় অতিক্রম করায় নতুন করে একই মাত্রার শুল্ক থাকবে, তবে তা ভিন্ন নামে হবে।

এছাড়া, তীব্র খাদ্য সংকট নিয়ে জাতিসংঘের প্রতিবেদন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘দেশে ইউরিয়াসহ সকল সারের যথেষ্ট মজুত রয়েছে। ফলে এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

সমাবর্তন অনুষ্ঠানে বিদ্যালয় দুটির পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী, জেলা পরিষদের প্রশাসক ও সিলেট জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন