সোমবার, ২৭ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আনন্দিত অভিজিৎ দীপকে, বললেন ‘এটা কেবল শুরু’

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আনন্দিত অভিজিৎ দীপকে বলেন, ‘এটা কেবল শুরু’。

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে আনন্দিত অভিজিৎ দীপকে, বললেন ‘এটা কেবল শুরু’

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই আন্দোলনকারীরা উদযাপনে মেতে ওঠেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে উপস্থিত জনতার উদ্দেশে বলেন, এটি একটি বড় বিজয়, তবে এটি কেবল শুরু। শনিবার (২৫ জুলাই) দিল্লির যন্তর মন্তরে চলমান বিক্ষোভস্থলে অবস্থানকালে তিনি একটি ফোনকলের মাধ্যমে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবর পান।

অভিজিৎ দীপ বলেন, “আমরা পেরেছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন।” তিনি আরও জানান, “এটি একটি বড় বিজয়। এর মাধ্যমে প্রমাণ হয়েছে যে দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। তবে এটি কেবল শুরু।”

প্রসঙ্গত, নীট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের প্রধান দাবিই ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।

অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ প্রদান।

বিজ্ঞাপন