ভারতের পরিবেশ ও শিক্ষা আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, এটি 'প্রত্যক্ষ গণতন্ত্রের জয়' যা সরাসরি রাজপথ থেকে উঠে এসেছে।
ওয়াংচুক পদত্যাগকে শান্তি, ধৈর্য ও অধ্যবসায়ের জয় হিসেবে উল্লেখ করেন। তিনি ককরোচ জনতা পার্টি (সিজেপি), দেশের জেন-জি প্রজন্ম এবং সকল নাগরিককে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই জয় তাদের জন্য যারা ভয় ঝেড়ে ফেলে দেশের প্রতিটি প্রান্ত থেকে রুখে দাঁড়িয়েছিল।
পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, এখন জবাবদিহিতা থেকে সংস্কারের পালা শুরু হলো। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ২৫ জুলাই দুপুরে নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘোষণা ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্র সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে আসে।