যমুনা টেলিভিশনে ‘নিউজরুম এডিটর’ ও ‘নিউজরুম এডিটর (কনটেন্ট)’ পদে নিয়োগ দেওয়া হবে। নতুন প্রার্থীরা এই দুই পদে আবেদন করতে পারবেন এবং এর জন্য কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
আবেদন প্রক্রিয়া অনলাইনে চলবে এবং শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২৬। নির্বাচিত প্রার্থীরা যমুনা টেলিভিশনের ওয়েব ডেস্ক অথবা টেলিভিশনের অ্যাসাইনমেন্ট ডেস্কে কাজ করবেন। তাদের দায়িত্ব হবে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ লেখা, সম্পাদনা ও প্রকাশ করা।
নিউজরুম এডিটর (কনটেন্ট) পদে নির্বাচিতদের কাজ হবে ডিজিটাল ভিডিওর জন্য ফিচার স্ক্রিপ্ট লেখা, ভয়েসওভার দেওয়া এবং নতুন আইডিয়া ও ফরম্যাট তৈরি করা। এ পদে ভালো কণ্ঠ ও শুদ্ধ বাংলা উচ্চারণের পাশাপাশি সৃজনশীলতা এবং সমসাময়িক বিষয়ে আগ্রহ জরুরি।
দুই পদের জন্য প্রার্থীদের যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। স্নাতকের ফলের অপেক্ষায় থাকা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে এবং কর্মস্থল হবে ঢাকার বারিধারায় যমুনা ফিউচার পার্ক কমপ্লেক্সে।
শিফট অনুযায়ী এবং সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে কাজ করার মানসিকতা থাকতে হবে।