বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

প্রথম দফায় ১১২ বাংলাদেশি কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

আজ থেকে বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাত্রা শুরু হচ্ছে।

প্রথম দফায় ১১২ বাংলাদেশি কর্মী বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন

আজ থেকে বিনা খরচে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়া যাত্রা শুরু হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১১২ কর্মী নিয়ে প্রথম ফ্লাইট উড়ান দেবে।

দীর্ঘ দুই বছরের বিরতির পর মালয়েশিয়ার শ্রমবাজারে আবারও কর্মী নিয়োগ শুরু হচ্ছে। বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, প্রথম দলটি কুয়ালালামপুরে পৌঁছাবে।

এই কর্মীরা সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ার ডিএইচএলে কাজের জন্য যাচ্ছেন। তাদের যাতায়াত ও অন্যান্য খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করছে।

প্রথম ধাপে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। এর আগে, লটারির মাধ্যমে কর্মীদের বাছাই করা হয়েছিল।

৬ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে, যার মধ্যে থেকে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে নির্বাচন করা হয়েছিল।

বিজ্ঞাপন