বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

ভালুকায় শিল্পবর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, কৃষি উৎপাদন ব্যাহত

ভালুকায় শিল্পবর্জ্যে পরিবেশ বিপর্যস্ত, কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ভালুকায় শিল্পবর্জ্যে বিপর্যস্ত পরিবেশ, কৃষি উৎপাদন ব্যাহত

ময়মনসিংহের ভালুকায় অনিয়ন্ত্রিত শিল্পকারখানার কালো ধোঁয়া এবং বিষাক্ত বর্জ্যে পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, অধিকাংশ কারখানা আইন ও নিয়ম মানছে না, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

ভালুকার ঢোবালিয়া পাড়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দারা জানান, চিমনীর কালো ধোঁয়ার সঙ্গে কারখানা থেকে নির্গত ক্ষতিকর রাসায়নিক আশপাশের পরিবেশকে বিষিয়ে তুলছে। ফলে জমির আমন ধান ও অন্যান্য ফসল নষ্ট হচ্ছে।

বিশেষ করে সিসা গলিয়ে তৈরি হওয়া ব্যাটারি কারখানার অপরিশোধিত রাসায়নিক বর্জ্য পরিবেশ এবং ঘরবাড়ির ক্ষতি করছে। স্থানীয় কৃষকরা জানান, তাদের ফসলের উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এলাকার অধিকাংশ কারখানা সরকারের নির্দেশনা মানছে না এবং শোধনাগার ব্যবহার না করে খাল-বিল ও জলাশয়ে অপরিশোধিত রাসায়নিক বর্জ্য ফেলছে। তবে দূষণের বিষয়ে কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কথা বলতে নারাজ।

ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের পরিচালক শেখ মো. নাজমুল হুদা জানান, কারখানায় ইটিপির ব্যবহারসহ ছাড়পত্রের শর্ত পূরণের বিষয়ে তদারকি করা হবে।

পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা না থাকার কারণে শিশুদের স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হচ্ছে। নানা শ্বাসকষ্টজনিত ও চর্মরোগে আক্রান্ত হচ্ছে তারা। স্থানীয় পরিবেশবাদী সংগঠনগুলো সরকারের কাছে অবিলম্বে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

অনিয়ন্ত্রিত শিল্পায়ন ভালুকার অর্থনৈতিক চিত্র বদলে দিলেও কৃষি ও প্রকৃতির জন্য এটি এক ভয়াবহ সংকট হয়ে দাঁড়িয়েছে।

বিজ্ঞাপন