মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী।

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, শোক প্রকাশ পররাষ্ট্রমন্ত্রীর

সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৬ জন বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মন্ত্রীদ্বয় নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের এই অপূরণীয় ক্ষতি ও শোকের সময়ে পাশে থাকার আশ্বাস দেন।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা নিহতদের পরিচয় শনাক্তকরণ এবং মরদেহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিকভাবে উদ্ভূত পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

গতকাল রোববার রাতে রিয়াদের একটি সোফা কারখানায় এই ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে, যাতে অন্তত ১৬ জন বাংলাদেশি প্রবাসী শ্রমিক প্রাণ হারান।

বিজ্ঞাপন