বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জনের বেশি নিহত পাকিস্তানে থানায় আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৭ স্পোকেনের বন্যার আগুনে ৬০,০০০ মানুষকে evacuate করতে বাধ্য পাকিস্তানের সোয়াটে আত্মঘাতী বোমা হামলায় ১৪ নিহত
রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেন।

জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর

জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমদ আজম খান। বুধবার সকালে রাজধানীর শাহবাগে জুলাই স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত ফ্যাসিবাদের গণহত্যা অব্যাহত ছিল। জুলাই আন্দোলনে ৮৪৩ জনের হত্যার রেকর্ড থাকলেও বাস্তবে আরও অনেককে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আহমদ আজম খান বলেন, 'সরকারের প্রতিশ্রুতি যে, এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব।'

এসময় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, শেখ হাসিনার বক্তব্য ঘিরে যে গুঞ্জন রয়েছে, তা ষড়যন্ত্রের অংশ হতে পারে। তিনি জানান, যেকোনো ষড়যন্ত্রই সরকার রুখে দেবে।

ইশরাক হোসেন আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা দেশে ফিরলে সবার আগে তার ফাঁসির রায় কার্যকর করা হবে। রাজপথে যারা প্রাণ উৎসর্গ করেছেন তাদের অবদান ভোলা যাবে না। তিনি বলেন, যারা দেশ অস্থিতিশীল করতে চায় তাদের সাথে ফ্যাসিস্ট দলের যোগাযোগ আছে কি না তাও খতিয়ে দেখছে সরকার।

বিজ্ঞাপন