সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জের তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

নারায়ণগঞ্জে তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১০

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পে জুলাই গণ-অভ্যুত্থানের দিবসের অনুষ্ঠানে এই সংঘর্ষের সূত্রপাত হয়।

ছাত্র শিবিরের নেতাকর্মীদের বক্তব্য দিতে না দেওয়ায় প্রথমে তর্কাতর্কি শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং উভয়পক্ষের মধ্যে রড, লাঠিসোটা, ইটপাটকেল নিক্ষেপের মাধ্যমে সংঘর্ষ বেঁধে যায়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত সহকারী পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, সংঘর্ষের সিসিটিভির ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন