বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ঢাকা আলিয়ায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

ঢাকা আলিয়া মাদরাসায় ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ, পরিস্থিতি থমথমে।

ঢাকা আলিয়ায় ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, পরিস্থিতি থমথমে

রাজধানীর ঢাকা আলিয়া মাদরাসায় সিট দখল ও উসকানিমূলক কথাকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার বিকেলে ন্যাশনাল মেডিকেলের সামনে সংঘটিত এই ঘটনায় ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। পুলিশের উপস্থিতিতে সংঘর্ষের দ্বিতীয় দফা ছড়িয়ে পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী ও ঢাকা আলিয়া মাদরাসার একজন শিক্ষক আহত হয়েছেন। আহতদের মধ্যে কেউ গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

এদিকে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবরের পরই ঢাকা আলিয়া মাদরাসায় ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

বিজ্ঞাপন