বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর মাদরাসা-ই-আলিয়ার সামনে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষে আহত হয়েছেন কয়েকজন।

রাজধানীতে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত কয়েকজন

রাজধানীর মাদরাসা-ই-আলিয়ার সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামি ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

সংঘর্ষের সময় উভয় পক্ষের নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়া করতে থাকে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এর আগে, সকাল বেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর থেকেই আলিয়া মাদরাসায় উত্তেজনা বিরাজ করছিল।

দুপুর ৩টার দিকে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে, যার ফলে বেশ কয়েকজন আহত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এই উত্তেজনায় রাস্তায় যানবাহন আটকে যায়।

পরে উত্তেজনা কিছুটা থামলে যান চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বিকেল সোয়া পাঁচটায় আবারও সংঘর্ষ শুরু হয় এবং বর্তমানে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে।

বিজ্ঞাপন