রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে প্রশ্ন তুললেন জামায়াত আমির

শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত আমির শফিকুর রহমান।

শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নে প্রশ্ন তুললেন জামায়াত আমির

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫৫ বছর পরও শহীদ ও জীবিত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন না হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার ঢাকার সিরডাপ মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, “মুক্তিযোদ্ধাদের যেটা আছে সঠিক হোক, বেঠিক কিছুটা আছে। শহীদ মুক্তিযোদ্ধাদের কোনো তালিকা নাই। ৬৫৬ জন নাকি ভাতা পায়, আমি শুনেছি। আশ্চর্য ব্যাপার, আমরা বলছি এত লাখ, এত লাখ, তাহলে এত লাখটা রেকর্ড হচ্ছে না কেন? এটা তো সরকারের দায়িত্ব।”

তিনি আরও বলেন, “এতগুলো সরকার আসলো গেল, সবাই দাবি করেন যে আমরা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার। ওকে, আপনারা মুক্তিযুদ্ধের স্টেকহোল্ডার, আপনাদের সম্মান করি। এই গুরুত্বপূর্ণ কাজটা করছেন না কেন? এটা করেন। ইতিহাসটা উঠে আসুক, ওই ফ্যামিলিগুলা গ্লোরিফাই হোক, শহীদের আত্মা শান্তি পাক।”

জামায়াত আমির সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৭১-এর মতো ২৪ যেন হারিয়ে না যায়। আমি সরকারকে অনুরোধ করব, এটি তো সরকারি উদ্যোগ নয়, সরকারের দায়িত্ব আছে। আপনারা উদ্যোগ নেন, সঠিক ইতিহাস রচনা করেন।”

তিনি আরো উল্লেখ করেন, “২৪-এর পরিবর্তনের আগে আমাদের কণ্ঠে, রাজনীতিবিদদের কণ্ঠে যে সুর ছিল, ৫ তারিখের পর থেকে আস্তে আস্তে বদলে যাচ্ছে। ১২ই ফেব্রুয়ারির পর থেকে আস্তে আস্তে যাচ্ছে। আগে যে সমস্ত কথা বলেছেন, অঙ্গীকার ব্যক্ত করেছেন, অনেকে এটা এখন বেমালুম ভুলে গেছে।”

বিজ্ঞাপন