বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসুর মধ্যে মারামারি, আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসুর মধ্যে মারামারিতে আহত হয়েছে কয়েকজন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও জকসুর মধ্যে মারামারি, আহত কয়েকজন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও ছাত্রশক্তির মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তন ও শহীদ মিনারের সামনে এই ঘটনা ঘটে।

জুলাই গণ–অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদযাপন উপলক্ষে একটি সেমিনারে ঢোকাকে কেন্দ্র করে এই মারামারির সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেলা ১১টার দিকে জকসুর নেতারা প্ল্যাকার্ড নিয়ে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন।

প্ল্যাকার্ডে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ, অস্থায়ী হল নির্মাণ, মেডিক্যাল সেন্টারে পর্যাপ্ত ল্যাব–সুবিধা এবং চিকিৎসক নিয়োগের দাবি জানানো হয়। এই দাবির প্রেক্ষিতে ছাত্রদল এবং জকসুর নেতাদের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়।

জকসুর নেতারা পরে মিলনায়তনের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। সেমিনার শেষে শহীদ মিনারের সামনে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা–কর্মীদের মধ্যে আবারও মারামারির ঘটনা ঘটে।

বিজ্ঞাপন