বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিরোধীদের পরামর্শ গ্রহণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরোধীদল পরামর্শ দিতে পারবে, জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিরোধীদের পরামর্শ গ্রহণের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ও কমিটির সভাপতি সালাহউদ্দিন আহমদসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সালাহউদ্দিন আহমদ জানান, কমিটিতে বিরোধীদল নাম না দিলেও তাদের পরামর্শ গ্রহণ করা হবে। তিনি বলেন, "যেকোনো সময় বিরোধী দল পরামর্শ দিতে পারবে।"

কমিটিতে আলোচনা হবে সংবিধানের প্রস্তাবনা থেকে তফসিল পর্যন্ত। এ ছাড়া সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন করতে চায় বলেও জানান তিনি।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের ‘সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটি’ গঠন করা হয়। এই কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজনের নাম দেওয়ার অনুরোধ করেছিল সরকারি দল, তবে বিরোধী দল কারও নাম দেয়নি।

কমিটি গঠনের দিনই বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করে। তাদের অভিযোগ, সংবিধান সংশোধন নয়, সংস্কার প্রয়োজন। তারা দাবি জানিয়ে আসছে যে, অন্তর্বর্তী সরকার সংস্কারের যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল, সেটি অনুসরণ করা উচিত।

বিজ্ঞাপন