বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভিসি গেটের অপজিটে এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।
এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়ন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকালে ছাত্রশিবির একটি মিছিল বের করলে ছাত্রদলের নেতা-কর্মীরা এতে বহিরাগত অংশগ্রহণের অভিযোগ তুলে মিছিল বন্ধ করতে বলেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়।
বাকবিতণ্ডা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ছাত্রদলের অভিযোগ, শিবিরের কর্মসূচিতে বহিরাগতদের আনা হয়েছিল এবং তারাই সশস্ত্র হামলা চালিয়েছে।