বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের।

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দল বা ব্যক্তির নয়, এর কৃতিত্ব জনগণের— মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তির জন্য বিভিন্ন সময়ে নানা বক্তব্য এসেছে। তিনি স্পষ্ট করে জানান, ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব এদেশের জনগণের। এটি একক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের ক্রেডিট নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত ১৭ বছর আমরা মাঠে ছিলাম। কখনো জনগণকে একা রেখে মাঠ ছেড়ে যাইনি।’ প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বিশ্বের ইতিহাসে যে কোনো আন্দোলন ধীরে ধীরে গড়ে ওঠে এবং জনগণ এতে অংশগ্রহণ করে। জুলাই আন্দোলনও সেইভাবে গড়ে উঠেছে, কারণ জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই এটি সফল হয়েছে।

সংস্কারের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন সংস্কার নিয়ে কথা বলেছি, তখন বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের কেউই সংস্কারের কথা বলেনি। আমাদের সংস্কারের প্রস্তাবগুলো ৩১ দফায় পরিণত হয়েছিল।’ তিনি বলেন, ‘বিগত ফ্যাসিবাদী সরকারের সময় দেশ থেকে বছরে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে।’

স্বাস্থ্যখাত নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী জানান, ‘আমাদের স্বাধীনতার এতদিন পরেও উপজেলা পর্যায়ে কিডনি ডায়ালাইসিস মেশিন স্থাপন করতে পারিনি। আগামী ৩-৬ মাসের মধ্যে বেশিরভাগ জেলায় ৫০ বেড ও ১০ বেডের ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।’

তিনি আশা প্রকাশ করেন, ‘আগামী ২-৩ বছরের মধ্যে উপজেলা পর্যায়ে ১০ বেডের ডায়ালাইসিস চালু হবে।’

বিজ্ঞাপন