বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা স্কুলে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় নবাব ফয়জুন্নেসা স্কুলে বৃক্ষরোপণ ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লার নবাব ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এই উদ্যোগটি সেইভ আর্থ অর্গানাইজেশনের পক্ষ থেকে পরিচালিত হয়।

মঙ্গলবার স্কুলের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই ক্যাম্পেইনে কুমিল্লা শহরের প্রায় ১০ হাজার বৃক্ষরোপণ করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন।

অনুষ্ঠানে সিলভার হোমস ডেভেলপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ফারুক আহমেদ, ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, এবং কুমিল্লা মহানগর ছাত্রদলের সভাপতি নাহিদ রানা উপস্থিত ছিলেন।

এছাড়া, সেইভ আর্থ অর্গানাইজেশনের ট্রেজারার আফরিন খন্দকার এবং পরিচালক গাজী সালমান তানভীরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী তিনজন শিক্ষার্থীকে বই উপহার দেওয়া হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন