শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কুমিল্লায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লায় সেইভ আর্থের উদ্যোগে বৃক্ষরোপণ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লায় বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত

কুমিল্লার নেউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেইভ আর্থ অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, পরিবেশ সচেতনতা ও পরিচ্ছন্নতাবিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্বেচ্ছাসেবীরা প্রাণবন্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, ২০২৩ সাল থেকে কুমিল্লা অঞ্চলে পরিবেশ সংরক্ষণে কাজ করে আসছে সেইভ আর্থ অর্গানাইজেশন।

এখন পর্যন্ত কুমিল্লা শহর ও আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার গাছের চারা রোপণ করেছে তারা। ভবিষ্যতেও কুমিল্লার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

কর্মসূচির উদ্বোধন করেন কুমিল্লা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

বিজ্ঞাপন