বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ফিলিপিন্সের স্কুলে গুলিবর্ষণে নিহত ২, বন্দুকধারীও ছাত্র ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৬৮, উদ্ধার অভিযান চলছে পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে
জাতীয়

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে ঝড়ে ১ কোটি টাকার ক্ষতি

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে ঝড়ে ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

কক্সবাজারের নাজিরারটেক শুঁটকি পল্লীতে ঝড়ে ১ কোটি টাকার ক্ষতি

কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়া সংলগ্ন নাজিরারটেক শুঁটকি পল্লীতে আকস্মিক ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) রাতে এই ঝড়ো হাওয়া ও বৃষ্টির ফলে ব্যবসায়ীদের প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ করে প্রবল বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। এই ঝড়ের ফলে শুঁটকি পল্লীর অন্তত ১২টি ছোট ঘর সম্পূর্ণ ভেঙে পড়ে।

ঝড়ের কারণে ব্যবসায়ীদের প্রস্তুতকৃত ও শুকানোর অপেক্ষায় থাকা বিপুল পরিমাণ কাঁচা শুঁটকি বৃষ্টিতে ভিজে যায় এবং বাতাসে উড়ে গিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে উপকূলীয় এলাকায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই নিম্নচাপের প্রভাবেই রাতে আকস্মিকভাবে কক্সবাজারে এই ঝড় বয়ে যায়।

বিজ্ঞাপন