শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে ১০ জেলে উদ্ধার

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে ১০ জেলে উদ্ধার, নিখোঁজ ৩ জেলেকে খুঁজে পাওয়া গেছে।

বঙ্গোপসাগরে ঝড়ে ট্রলার ডুবে ১০ জেলে উদ্ধার

পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি মাছধরা ট্রলার ডুবে গেছে। সোমবার সকাল ৭টার দিকে বঙ্গোপসাগরে হাইরের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রলারটিতে থাকা ১০ জেলেকে অপর দুটি ট্রলারের জেলেরা উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে। উদ্ধারকৃত জেলেদের মধ্যে ৭ জনকে প্রথমে উদ্ধার করা হয়, পরে নিখোঁজ ৩ জনকেও উদ্ধার করা হয়।

ডুবে যাওয়া ট্রলারের মালিক শামিম রেজা জানান, ট্রলারটি ভোররাতে ধুলাসার ইউনিয়নের আশাখালী থেকে মাছ ধরার উদ্দেশ্যে ছেড়ে যায়। পায়রা বন্দর থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীর সমুদ্রে পৌঁছালে হঠাৎ ঝড়ো বাতাস ও ঢেউয়ের কারণে ট্রলারটি ডুবে যায়।

তিনি আরও জানান, ট্রলার ডুবে যাওয়ায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে জেলেরা নিরাপদে ফিরে আসতে পেরেছে এজন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছেন তিনি।

এদিকে, উদ্ধার হওয়া জেলেরা সুস্থ রয়েছে বলে জানা গেছে। ট্রলার ও ট্রলারে থাকা মৎস্য সরঞ্জাম উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন