শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জনপ্রশাসনে ২৭৭ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি

জনপ্রশাসনে ২৭৭ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি ঘোষণা করা হয়েছে।

জনপ্রশাসনে ২৭৭ কর্মকর্তার উপসচিব পদে পদোন্নতি

জনপ্রশাসনে সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতি পেয়েছেন ২৭৭ জন কর্মকর্তা। সোমবার এ পদোন্নতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেছেন উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সরকারের উপসচিব পদে পদোন্নতি প্রদানপূর্বক জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) নিয়োগ করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে বিভিন্ন দূতাবাস ও মিশনে থাকা ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।

বিজ্ঞাপন